২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

গাড়ি থেকে যাত্রীরা নামতেই অস্ত্র দেখিয়ে ছিনতাই, আটক ৪

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১১:১৭:৩৪ পূর্বাহ্ন
গাড়ি থেকে যাত্রীরা নামতেই অস্ত্র দেখিয়ে ছিনতাই, আটক ৪

নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ টিম।

 

আজ শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

 

আটকরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘোর এলাকার নূরুল ইসলামের ছেলে মো. সোহরাব (২২), জামালপুরের সরিষাবাড়ীর বাঁশবাড়ী এলাকার নূরুল ফকিরের ছেলে মো. মিরাজ (২৮), জামালপুর সদরের কাষ্ঠসিঙ্গাইর এলাকার মো. মনজু (৩০) এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাগ এলাকার মজনু ব্যাপারীর ছেলে মো. আলমগীর হোসেন (৩২)।

 

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপারাধ) তারেক আল মেহেদী বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত এলাকাজুড়ে ছিনতাই করে আসছিল।

 

দূরপাল্লার গাড়ি থেকে যাত্রীরা নামার পর তাদের টার্গেট করে, দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নিত তারা। যৌথ অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ