২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ধানমণ্ডি সোসাইটি ও মেডিক্স সিগনেচার ক্লিনিকের মধ্যে চুক্তি স্বাক্ষর

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:৫৬:০৭ অপরাহ্ন
ধানমণ্ডি সোসাইটি ও মেডিক্স সিগনেচার ক্লিনিকের মধ্যে চুক্তি স্বাক্ষর

রাজধানীর ধানমণ্ডি সোসাইটি ও মেডিক্স সিগনেচার ক্লিনিকের মধ্যে  একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্যসেবাবিষয়ক এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী, ধানমণ্ডি সোসাইটির আজীবন সদস্য ও সাধারণ সদস্যরা মেডিক্স সিগনেচার ক্লিনিকের বিভিন্ন চিকিৎসাসেবায় বিশেষ ছাড় সুবিধা পাবেন।

চুক্তিতে ধানমণ্ডি সোসাইটির পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. নাভীদ আসিফ আহমেদ, সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব এবং জনসংযোগ সম্পাদক রিয়াজ আহমেদ।

 

 

অন্যদিকে, মেডিক্স সিগনেচার ক্লিনিকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ, হেড অব সেন্টার সালমিন রফিক এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট মার্কেটিং) মো. বাপ্পি শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ধানমণ্ডি সোসাইটির দপ্তর সম্পাদক শরিফুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রিজওয়ান মোমিনুল হক ও  মো. শরিফুল ইসলাম চৌধুরী।

ধানমণ্ডি সোসাইটির সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব বলেন, এ চুক্তির মাধ্যমে সোসাইটির সদস্যরা সহজে ও কম খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা নিতে পারবেন। আমরা কমিউনিটি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।

 

 

মেডিক্স সিগনেচার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ বলেন, ধানমণ্ডি এলাকার একটি ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। সদস্যরা যেন সর্বোত্তম চিকিৎসা সেবা পান, মেডিক্স সে লক্ষ্যেই কাজ করবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ