২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

পালাতক আসামীকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ

উপজেলা করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৪:১৯:৫০ অপরাহ্ন
পালাতক আসামীকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ


হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামী আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। 

বিশেষ অভিযানে আটককৃত এই আসামী মোঃ ইমান আলী (৪৫) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে। 

চন্দ্রঘোনা থানা সুত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই টিটু চন্দ্র দাস এবং এএসআই নূরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে 
জিআর-৩৪০/১৯ (মোড়েলগঞ্জ) এর পরোয়ানাভূক্ত এই আসামীকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন এবং বলেন বৃহস্পতিবার (১৪আগস্ট) সকালে আসামীকে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ