২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নির্বাচন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় : মাহবুবুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১০:৩৬:২৭ পূর্বাহ্ন
নির্বাচন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় : মাহবুবুর রহমান

নির্বাচন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনকে কেন্দ্র ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।

 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের ধানুয়াখালী গ্রামে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

 

মাহবুবুর রহমান বলেন, ‘সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে গিয়ে বিএনপির হাজার হাজার মানুষ হত্যা, গুম ও জেল-জুলুমের শিকার হয়েছে। শত শত পরিবার তাদের স্বজন হারিয়েছে।

 

এজন্য দেশে সুবিচার প্রতিষ্ঠিত করতে আগামী দিনে বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।’

হাওরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপির পক্ষে হাওরাঞ্চলে জোয়ার উঠবে। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য হাওর পারের মানুষ প্রস্তুত রয়েছেন। সেই ধারাবাহিকতায় আমি নেতা হতে নয়, মানুষের কল্যাণে কাজ করতে চাই।

 

 

 

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য নুরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল শহীদ সবুর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ