২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৪৯তম বিশেষ বিসিএসের ফল নিয়ে যা জানাল পিএসসি

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৭:৩৯:৩৮ অপরাহ্ন
৪৯তম বিশেষ বিসিএসের ফল নিয়ে যা জানাল পিএসসি

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ করা হতে পারে। কোনো কারণে কাল ফল প্রকাশ করা সম্ভব না হলে আগামী রবিবার (১৯ অক্টোবর) প্রকাশ করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ফল প্রকাশের জন্য কাজ করছে পিএসসি।

 
কাজ শেষ হলে আগামীকাল বৃহস্পতিবার ফল প্রকাশ করা হতে পারে। যদি তা সম্ভব না হয়, তবে আগামী রবিবার ফল প্রকাশ করা হবে।’

 

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। শুধু ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল।

 
এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। তবে ঠিক কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, সে তথ্য জানায়নি পিএসসি।
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ