২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৫:২০:৩৭ অপরাহ্ন
রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি। তবে এতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না।

কমিশন জানিয়েছে, এ সংক্রান্ত প্রস্তাব পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে আলাদাভাবে দেওয়া হবে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

 

 

এরই মধ্যে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনকে সহায়তা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

৩০টি রাজনৈতিক দল ও জোটকে সইয়ের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে সব দল শেষ পর্যন্ত সই করবে কি না—তা এখনো নিশ্চিত নয়। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তুত হয়েছে জুলাই জাতীয় সনদ।

 
দুই দফা আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ