২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর ডটকম
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:১১:৩৪ অপরাহ্ন
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।

 

সোমবার (১৩ অক্টোবর) সকালে র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ।

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল।

 

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে উল্লেখ করে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি করলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ—তাই পূর্ব সতর্কতা ও ঝুঁকি হ্রাসই হওয়া উচিত প্রধান কৌশল।” তিনি আরও বলেন, “পাহাড় কেটে বা পাদদেশে বসতঘর নির্মাণ না করার আহ্বান জানাই।”

 

এর আগে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় এ মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

 

এসময় উপস্থিত ছিলেন—উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান দীপু, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশরাফ উদ্দিন, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আজগর হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ