২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

‘শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে শিশুশ্রম’

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:০৪:৩৫ অপরাহ্ন
‘শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে শিশুশ্রম’

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, দেশে প্রায় ১৭ থেকে ১৮ লাখ শিশু শ্রমে যুক্ত রয়েছে। তাদের মধ্যে প্রায় ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িত। যা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। যা রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবহারে বড় ধরনের ঘাটতি নিদের্শ করে।

 

তাই শিশু অধিকার সুরক্ষা আন্দোলন প্রতিষ্ঠায় সমন্বিত উদোগকে শক্তিশালী করতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার : সম সাময়িক বাস্তবতা ও করণীয়’ শীর্ষক ওই সেমিনারে সভাপতিত্ব করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের পরিচালক আবদুল্লাহ আল মামুন।

 

বক্তৃতা করেন শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম, ব্রেকিং দা সাইলেন্সের নির্বাহী পরিচালক রোখসানা সুলতানা, মানুষের জন্য ফাউন্ডেশনের ওয়াসিউর রহমান তন্ময়, টেরে দাস হোমসের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জিনিয়া আফরোজ, এস ও এস শিশু পল্লীর উপ পরিচালক নুসরাত জাহান, প্ল্যান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম পরিচালক মাহিন নেওয়াজ চৌধুরী, আইন ও সালিশ কেন্দ্রের মাবরুক মোহাম্মদ, শিশু সুরক্ষা কমিটির সদস্য সালমা প্রমুখ।

 

সেমিনারে মহাপরিচালক দিলারা বেগম বলেন, শিশুদের সঙ্গে আমাদের মনোজগতের যে বিশাল দূরত্ব তৈরি হয়েছে তাতে গুরুত্ব না দিলে ভুল বোঝাবুঝি তৈরি হবে।

 

এ কারণে প্রতিটি বাবা-মাকে প্যারেন্টিং শিখতে হবে। কারণ একজন শিশুর অনিরাপত্তা, স্বপ্ন, আবেগ, ভালো লাগা, ভালোবাসা ইত্যাদি কাজ করে। কিভাবে একজন অভিভাবক শুনবেন তাও শিখতে হবে। শুধু তাই নয়, শিশুকে শেখাতে হবে, তার আবেগ, ভালোবাসা, সমস্যা কিভাবে বাবা-মাকে জানাবে।

সমস্যায় পড়লে কিভাবে সাহায্য চাইবে।

তিনি আরো বলেন, অনেক শিশু যৌন নিপীড়ন পরিবারের সদস্যদের দ্বারাই হন। এজন্য আমরা নীরবতা ভাঙতে কাজ করছি। ছবির মাধ্যমে কিছুটা নিরবতা ভেঙেছে। আমরা যার যার জায়গা থেকে শিশুর জীবন কিভাবে নিরাপদ, আনন্দময়, শিশু উপযোগী হয় সেটা নিয়ে কাজ করব।

 

 

শিশু অধিকার ও সুরক্ষা জোরদারে চারটি সুপারিশ তুলে ধরেন আবদুল্লা আল মামুন। তিনি বলেন, শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধ, সমন্বিত উদ্যোগ, প্রান্তিক শিশুর অগ্রাধিকার, ন্যায্য বাজেট বরাদ্দ, শিশু অধিদপ্তর গঠন।

 

তিনি বলেন, শিশুরা রাজনৈতিক সহিংসতার শিকার হয় বেশি। পোস্টার, মিছিলে শিশুদের বেশি ব্যবহার করা হয়। বাল্য বিয়ের কারণে ৪১ শতাংশ মেয়ে শিশু মাধ্যমিক শিক্ষা থেকে ঝরে যায়। প্রান্তিক, দরিদ্র, ভৌগোলিক, আদিবাসী ইত্যাদি কারণে শিশুরা শিকার হয়। জলবায়ু প্রভাবজনিত কারণে শিশুদের লেখাপড়ার ঘাটতি ও স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এ সময় বিষয়ে কাজ করতে হবে।

 

এদিকে সেমিনারে আগে শিশু সুরক্ষা প্রোগ্রামের আওতায় শিশু একাডেমি চত্বরে যৌথভাবে এই শ্রমজীবী শিশুদের ছবি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ