২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১১:৩১:৪৬ পূর্বাহ্ন
অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২টি পাইপগানসহ ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।

 

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ রাত ৩টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আজাহারুল ইসলামের বাড়ির পাশে স্তূপ করা জ্বালানি কাঠের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশি তৈরি পাইপগান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

 

অভয়নগর থানার ওসি এম রবিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ