২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে যুবককে গলা কেটে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৬:২৫:৩৫ অপরাহ্ন
স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে সুব্রত চন্দ দাস (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুব্রত উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুব্রতের স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্য সেবা বিভাগে চাকরি করেন।

 
সোমবার দুপুরে স্ত্রীকে তার কর্মস্থল থেকে নিয়ে আসার জন্য মোটরসাইকেলযোগে রওয়ানা দেন সুব্রত। ধারণা করা হচ্ছে, যাত্রা পথে হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে সেখানে তাকে গলা কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
 
 

 

নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন,‘ স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের সময় কেউ বিষয়টি দেখেনি। ওই সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে ছিল। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে।

 
’

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের গলা কাটা ও মাথায় কোপের দাগ রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে লাশটি ফেলে চলে গেছে। পুলিশ এ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।’ 

তিনি আরো জানান, মরদেহটির ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 
পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ