বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৬৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এসময় ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১১ গুণ বেশি রয়েছে। আজ রবিবার সকাল ৯টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মাদানি সরণির বেজ এজওয়াটার (১৮৪) এলাকায়। তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে গোরান (১৭৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭১), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৬৬), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৬৩), কল্যাণপুর (১৫৩) এলাকা। এসব এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষ ৯টি শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।