প্রশ্ন
কিছুদিন আগে আমি বিবাহ করেছি। আমার আপন শাশুড়ি নেই। আমার স্ত্রীর ছোটবেলাতেই তিনি ইন্তেকাল করেছেন। এরপর শ্বশুর আরেক বিবাহ করেছেন।
আমার জানার বিষয় হলো, যখন আমি শ্বশুরবাড়িতে যাব, তখন কি আমার ওই সৎ শাশুড়ির সঙ্গে দেখা দিতে পারব?
-আহমাদ আবরার, কুড়িগ্রাম
উত্তর
সৎ শাশুড়ি মাহরাম নয়। তাই তার সঙ্গে আপনার দেখা দেওয়া জায়েজ হবে না।
* كتاب >الأصل< للشيباني ১০/১৮৫ : قال: ولا بأس بأن يتزوج الرجل المرأة وابنة زوج قد كان لها قبله يجمع بينهما؛ لأنه لا قرابة بينهما ولا رحم.
–মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৩৯৬৪; আলমুহীতুল বুরহানী ৪/১০৬; আলগায়াহ, সারুজী ১০/১৭৯; আলবাহরুর রায়েক ৩/৯৮; মিরকাতুল মাফাতীহ ৬/২৫৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৭
উৎস: আলকাউসার, অক্টোবর ২০২৫।