২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বৈশ্বিক চাহিদা মেটাতে নার্সদের আন্তর্জাতিক মান অর্জনের ওপর গুরুত্বারোপ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১২-১০-২০২৫ ১১:৫১:৫০ পূর্বাহ্ন
বৈশ্বিক চাহিদা মেটাতে নার্সদের আন্তর্জাতিক মান অর্জনের ওপর গুরুত্বারোপ

বৈশ্বিক চাহিদা মেটাতে নার্সদের আন্তর্জাতিক মান অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বৈশ্বিক পর্যায়ে দক্ষ নার্সের চাহিদা বাড়ছে। তাই নবীনদের আত্মবিশ্বাসী হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও মানবসেবাকে জীবনের মূল আদর্শ হিসেবে ধারণ করতে হবে।

 

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর বাংলা একাডেমিতে আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেসের ক্যাপিং, শপথ গ্রহণ ও বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুস সালাম খান, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন, হারস্টোরি ফাউন্ডেশনের ফাউন্ডার জারিন মাহমুদ হোসেন, আয়াত এডুকেশনের সিইও নুসরাত ফিরোজ আমান, কলেজের অধ্যক্ষ ডা. তাসলিমা বেগম প্রমুখ।

 

 

অনুষ্ঠানে নার্সিং পেশার বিকাশ ও কর্মক্ষেত্রে যত্ন, মমতা এবং ক্লিনিক্যাল অনুশীলনের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা। তারা নার্সিং পেশার মর্যাদা, গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশ-বিদেশে নার্সিং পেশার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

 

তবে এক্ষেত্রে মনোন্নয়ন জরুরি। শিক্ষার্থীদেরকে মানবসেবায় নিবেদিত হতে এই পেশার আসার জন্য অনুপ্রাণিত করতে হবে। এই কাজে সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

এরপর শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অংশ নেন বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা-ইন-নার্সিং এবং ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি বিভাগের নবীন ও বিএসসি-ইন-নার্সিং বিদায়ি শিক্ষার্থীরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ