২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শূন্যের বাইরে অন্য আলো

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৬:২৪:২৬ অপরাহ্ন
শূন্যের বাইরে অন্য আলো

অর্ণব ক্লাস সেভেনে পড়ে। শান্ত স্বভাবের ছেলে। পড়াশোনায় খুব খারাপ নয়, আবার সেরা ছাত্রও নয়। পরীক্ষার দিন বাংলা রচনায় সে মাথায় কিছুই আনতে পারল না। পৃষ্ঠার পর পৃষ্ঠা ফাঁকা পড়ে রইল। শেষমেষ সে শুধু লিখল, আমি চেষ্টা করেছি, কিন্তু আজ আমার কলম থেমে গেছে।

 

ফলাফল প্রকাশের দিন সবাই যখন দৌড়ে ফল দেখতে গেল, অর্ণব বুক ধুকপুক করে দাঁড়িয়ে রইল। খাতার পাশে লাল কালি দিয়ে বড় করে লেখা ০ (শূন্য)।

শূন্য দেখে তার মনে হলো, যেন সব দরজা বন্ধ হয়ে গেছে। বন্ধুরা হাসাহাসি করল। কারও চোখে করুণা, কারও চোখে উপহাস। অর্ণব চুপ করে গেল। মনে হলো পড়াশোনার প্রতি ভালোবাসাটা যেন হঠাৎ মরে গেছে।

 

কিন্তু সেদিন ক্লাস টিচার রুমে এসে সবাইকে ডেকে বললেন, আজ আমি তোমাদের একটা শিক্ষা দিতে চাই। অর্ণব উত্তর লিখতে পারেনি, তাই তাকে শূন্য দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি তার জায়গায় থাকতাম, তাকে এক নম্বর দিতাম- তার লেখার জন্য নয়, তার চেষ্টার জন্য। কারণ মানুষ তখনই হেরে যায়, যখন চেষ্টা ছেড়ে দেয়।

 

শিক্ষক অর্ণবের দিকে তাকিয়ে বললেন, “অর্ণব, তুমি খালি খাতা জমা দাওনি। তুমি লিখেছো, ‘আমি চেষ্টা করেছি।’ এই চেষ্টা-ই একদিন তোমাকে বড় করবে।”

কথাগুলো শুনে অর্ণবের চোখ ভিজে গেল। সেদিন সে বুঝল, একটা শূন্য নম্বর তার মেধার শেষ কথা নয়। জীবনে বারবার চেষ্টা করাই আসল সাফল্য।

এরপর থেকে অর্ণব প্রতিটি পরীক্ষায় চেষ্টা চালিয়ে যেতে লাগল। ধীরে ধীরে সে ক্লাসে ভালো করতে শুরু করল। আর তার মনে গেঁথে গেল শিক্ষকের সেই কথা, "মানুষ চেষ্টা করলে কখনও আসলেই শূন্য হয় না।"

লেখক: শরিফুল রোমান



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ