২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে ১৪ জেলে আটক, জাল ধ্বংস-নৌকা নিলামে

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৫:২৯:২৬ অপরাহ্ন
রাজবাড়ীতে ১৪ জেলে আটক, জাল ধ্বংস-নৌকা নিলামে

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান চালানো হয়েছে। জেলা মৎস্য দপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৪ জন জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় মোট ৯টি অভিযান এবং চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 
এ সময় মোট ১৪টি মামলা করা হয়।

 

আটকদের ১০ জনকে ২০ দিনের এবং চারজনকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রায় ৯৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ২৯ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

 
এ ছাড়া জব্দ করা দুইটি নৌকা নিলামে ৬১ হাজার টাকা বিক্রি করা হয়।

 

গোয়ালন্দ উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। অন্যদিকে, রাজবাড়ী সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উভয় অভিযানে কোস্ট গার্ড, নৌ-পুলিশ, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা অংশ নেন।

 

 

মৎস্য বিভাগ জানিয়েছে, নিষিদ্ধ সময়ে ইলিশ রক্ষা ও মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ