ময়মনসিংহে অসুস্থ হামিদা খাতুনের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখা। আজ শনিবার (১১ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, অসুস্থ হামিদা খাতুনের স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। অর্থের অভাবে তিনি চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছিলেন না।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সদস্য নিজাম উদ্দিন সৌরভ, আল শাহরিয়ার বিবেক, তানভীর আহমেদ নাঈম, শাহ আলম জীবন ও মোহাম্মদ মাহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে হামিদা খাতুন বলেন, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না, ওষুধও কিনতে পারতাম না। বসুন্ধরা শুভসংঘের ভাইয়েরা আমার পাশে দাঁড়িয়েছে।
বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সদস্য নিজাম উদ্দিন সৌরভ বলেন, আমরা হামিদা খাতুনের অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তার পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এলাকাবাসী বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে ধন্যবাদ জানায় এবং তারা আশাবাদী যে ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এই মানবিক কার্যক্রম চলমান রাখবে।