২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রায়পুরায় পত্রিকার হকার বিশ্বনাথ সাহা মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৬:৫২:১৭ পূর্বাহ্ন
রায়পুরায় পত্রিকার হকার বিশ্বনাথ সাহা মারা গেছেন

নরসিংদীর রায়পুরা উপজেলার সংবাদপত্রের প্রবীণ হকার বিশ্বনাথ সাহা আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

 

জানা যায়, দীর্ঘ প্রায় ৫ দশক ধরে সংবাদপত্র বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বনাথ সাহা। রোদ-বৃষ্টি, ঝড়-শীত কিংবা ঘন কুয়াশা—কোনো প্রতিকূলতাই তাকে থামাতে পারেনি। প্রতিদিন নিয়মিতভাবে তিনি রায়পুরার বিভিন্ন প্রান্তে সংবাদপত্র পৌঁছে দিতেন। এ দীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সংবাদ পরিবেশনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

 

রায়পুরার সংবাদপত্র অঙ্গনে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন স্থানীয় সংবাদকর্মীরা। তারা বলেন, বিশ্বনাথ সাহা শুধু একজন পত্রিকা বিক্রেতাই ছিলেন না, তিনি ছিলেন সংবাদজগতের এক নিবেদিতপ্রাণ সহযোগী। তার মৃত্যুতে রায়পুরার সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ