২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শুধু হাসিনা বললে সম্মান দেওয়া হবে, তাকে মনস্টার হাসিনা বলতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৬:৩৫:৩৫ পূর্বাহ্ন
শুধু হাসিনা বললে সম্মান দেওয়া হবে, তাকে মনস্টার হাসিনা বলতে হবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে একটু সম্মান দেওয়া হবে, তাকে ‘মনস্টার হাসিনা’ বলতে হবে।” শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য বিকল্প কোনো পথ নেই।

 
যতই সংস্কার করি, বুদ্ধিজীবীরা মিলে কৌশল আবিষ্কারের চেষ্টা করি, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না।’

 

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষই গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। দুর্ভাগ্য হচ্ছে সেই লড়াইয়ে মানুষ বারবার হোঁচট খেয়েছে।

 
যতবার হোঁচট খেয়েছে, ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে।’

 

সরকারপ্রধানকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, “হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে একটু সম্মান দেওয়া হবে, তাকে ‘মনস্টার হাসিনা’ বলতে হবে। মনস্টার হাসিনা দেশের সব কিছুকে তছনছ করে দিয়েছে। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, আমাদের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা—সব জায়গায় সে তছনছ করে দিয়েছে।

 
”  

 

তিনি বলেন, ‘কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন। গণতন্ত্রের জন্য বিএনপি সমগ্র সময় ধরে লড়াই করেছে।’

এনসিপিকে শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করার আহ্বান জানানোয় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ভাই, আমরা তো তোমাদের মার্কায় বাধা দিইনি। কোন মার্কা তোমাদের দেবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন? কারণ ধানের শীষ অপ্রতিরোধ্য।

 
সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে।’  


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ