এলিমিনেটরের ম্যাচ বলে কথা। হারলেই বাদ। এমন বাঁচা-মরার ম্যাচে তাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জান-প্রাণ দিয়ে লড়েছে ঢাকা ও রংপুর বিভাগ।
যার প্রমাণ দুই দলের রুদ্ধশ্বাস লড়াই।
অফ স্পিনার রায়ান রাফসান রহমান বল হাতে নিয়ে দারুণ শুরুও করলেন।
কেননা শেষ ৬ বলে তখন ৮ রান প্রয়োজন রংপুরের।
ঢাকার যে তখন ১ উইকেট নিলেই কোয়ালিফায়ার নিশ্চিত। তবে তা হতে দেননি রংপুরের শেষ দুই ব্যাটার আবু হাসিম ও আব্দুল গাফফার সাকলাইন। বিশেষ করে পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করা সাকলাইন। এমন রুদ্ধশ্বাস জয়ে পরে ঢাকাকে বিদায় করে কোয়ালিফায়ারের টিকিট পায় রংপুর।
তবে এনসিএল টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে রংপুরের জয়ের নায়ক অধিনায়ক আকবরই। ১২৪ রানের লো স্কোরিং লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়েছিল রংপুর। দুই স্পিনার নাজমুল হোসেন অপু (২) ও মাহফুজুর রহমান রাব্বির (৩) স্পিনবিষে ৫২ রানে ৬ উইকেট হারায়। সেখান থেকে নাসুমের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে রংপুরের জয় প্রায় নিশ্চিত করে দেন আকবর। জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও ঠিকই দুই ক্যাচ ও ৪৪ রানের জন্য ম্যাচসেরা হয়েছেন তিনি। ১৬২.৯৬ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৪ চার ও ১ ছক্কায়।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকার শুরুটাও হয় ধসে। তিন স্পিনার নাসুম, হাসিম ও নাসিরের ঘূর্ণিতে ২৬ রানে ৬ উইকেট হারায়। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মোসাদ্দেক হোসেন। অধিনায়কের ৬১ রানের সৌজন্যেই পরে ১২৩ রানের সংগ্রহ পায় ঢাকা। রংপুরের হয়ে বল করা ৬ বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন।