২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বদলি হজে মহিলাদের পাঠানোর হুকুম কী?

ইসলাম ডেস্ক | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:৪৪:২৬ অপরাহ্ন
বদলি হজে মহিলাদের পাঠানোর হুকুম কী?

প্রশ্ন

আমার দুটো প্রশ্ন রয়েছে। আশা করি উত্তর দেবেন।

(ক) মহিলারা বদলি হজ করতে পারবে কি?

(খ) এক মহিলার স্বামী ও সন্তান নেই। তার বয়স ৬৮ বছর।

 
চলাফেরা করতে পারেন। তিনি কি তার হজ কাউকে দিয়ে করাতে পারবেন?

 

-মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম

উত্তর

(ক) স্বামী বা যথাযথ অভিভাবকের অনুমতি থাকলে এবং মাহরাম পুরুষ সঙ্গে থাকলে মহিলারাও বদলি হজে যেতে পারবে।(গুনইয়াতুন নাসিক ৩৩৭; মানাসিক মোল্লা আলী কারী, ৩৩৭; আল মাসালিক ফিল মানাসিক ২/৮৯৩; আলবাহরুল আমীক ৪/২২৬৮)

(খ) প্রশ্নে উল্লিখিত ক্ষেত্রে ওই মহিলা বয়স্কা হলেও যেহেতু তিনি চলাফেরা করতে পারেন, সুতরাং তার সঙ্গে হজ করার মতো কোনো মাহরাম পুরুষ থাকলে তার জন্য বদলি হজ করানো জায়েজ হবে না। কিন্তু শেষ পর্যন্ত মাহরামের ব্যবস্থা না হলে তার জন্য বদলি হজ করানো বা বদলি হজের ওসিয়ত করে যাওয়া জরুরি হবে।

 
 

 

হজের সফরে স্বামী বা পুত্র থাকা জরুরি নয়। বরং অন্য যেকোনো মাহরাম সঙ্গী  (যেমন— ভাই, চাচা, মামা ইত্যাদি) পাওয়া গেলেও বদলি করানো যাবে না, নিজেই যাওয়া ফরজ হবে। (বাদায়েউস সানায়ে ২/৪৫৫; আল-বাহরুর রায়েক ৩/৬১; ফাতহুল কাদীর ৩/৬৮; আলমুহীতুল বুরহানী ৩/৩৯৪)

উৎস : আলকাউসার, অক্টোবর ২০১৪। 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ