জামালপুরে ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
জামালপুরে এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্প্রতিবার (৯ অক্টোবর) দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে জামালপুর-শেরপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করে। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর দুপুরে শহরের দড়িপাড়া এলাকায় ১১ বছরের এক শিশুকে প্রতিবেশী সিদ্দিক ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় জামালপুর থানায় একটি মামলা দায়ের হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।’
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘সড়ক অবরোধের খবরে দ্রুত সেখানে টিম পাঠাই। সেই আসামিকে দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এরপর আন্দোলনকারীরা নিজেরাই সড়ক ছেড়ে চলে গেছে।’
কমেন্ট বক্স