আরও এক মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনের নতুন মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে করা হয় সহসভাপতি। গঠনের সময় কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা দেয়া হয়েছিল, যা শেষ হওয়ার কথা ছিল আগামী ১৫ আগস্ট। তার আগেই সরকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
কমেন্ট বক্স