পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও এই স্লোগানে নারীর আত্মবিশ্বাস ও পরিবর্তনের গল্পে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে হবিগঞ্জের বাহুবলে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বাহুবল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির হবিগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও অফিসার - সেলপ্ সোহাগ দত্তের পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনুয়ার হোসেন।
চিত্র: ঘটনাস্থল থেকে তোলা ছবি
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্হাপক তারিক আজিজ। তিনি বলেন, "আমরা শুধু একটি প্রোগ্রাম পরিচালনা করছি না-আমরা ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করছি। এই মেয়েরা একদিন সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠবে, এটাই আমাদের বিশ্বাস। স্বপ্নসারথিদের প্রতিটি সাফল্য আমাদের কাজের সবচেয়ে বড় পুরস্কার। তাদের চোখে ভবিষ্যতের বাংলাদেশকে দেখা যায়।"