আগামী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন জনগণের মাঝেই থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এ কথা বলেন।
গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও এখনো দেশে ফেরেননি কেন? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।
দেশে ফেরার প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক।
গণমাধ্যমে কথা না বলার প্রসঙ্গে কথা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় কোর্ট থেকে রীতিমতো একটি আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি যদি গণমাধ্যমকে কিছু বলতে চাইতাম, হয়ত গণমাধ্যমের ইচ্ছা ছিল তা ছাপানোর, কিন্তু তারা তা করতে পারত না।
তিনি বলেন, আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম।