সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ফরহাদ হাসান সানী ওরফে খোকন (৪৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ রবিবার (৫ অক্টোবর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ডা. মো. দ্বীন ইসলাম মিঠু।
নিহত ফরহাদ হাসান সানী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফরহাদ দীর্ঘ ২২ বছর ধরে সৌদি আরবের একটি কম্পানিতে চাকরি করতেন। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৯টার দিকে ফরহাদ হাসান সানী কম্পানির কাজ শেষে তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেট কারে বাসায় ফিরছিলেন। পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
নিহতের ছোট ভাই ঢাকা পঙ্গু হাসপাতালের সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বলেন, আমার বড় ভাই দীর্ঘ ২২ বছর যাবত সৌদি আরবে থাকেন।