২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পোর্টল্যান্ডে ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তে আদালতের স্থগিতাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:১১:৪৭ পূর্বাহ্ন
পোর্টল্যান্ডে ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তে আদালতের স্থগিতাদেশ
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোর্টল্যান্ডে ২০০ জন ওরেগন ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন। এ বিষয়ে দায়ের করা মামলার রায় না হওয়া পর্যন্ত এ মোতায়েন কার্যকর হবে না বলে শনিবার রায় দিয়েছেন আদালত।

রয়টার্সের খবরে বরা হয়, ট্রাম্পের প্রথম মেয়াদে পোর্টল্যান্ডের ইউএস ডিসট্রিক্ট জজ নিযুক্ত হয়েছিলেন কারিন ইমারগুট। তিনি অন্তত ১৮ অক্টোবর পর্যন্ত সেনা মোতায়েন আটকে দিয়েছেন।

তার মতে, সাম্প্রতিক বিক্ষোভগুলো বিদ্রোহের পর্যায়ে পৌঁছায়নি বা আইন প্রয়োগে গুরুতর বাধা সৃষ্টি করেনি।
ট্রাম্প শহরটিকে ‘যুদ্ধ বিধ্বস্ত’ বলে বর্ণনা করলেও ওরেগনের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইনজীবীরা যুক্তি দেন যে পোর্টল্যান্ডে বিক্ষোভগুলো ছিল ‘ছোট ও শান্তিপূর্ণ’। জুনের মাঝামাঝি সময়ে মাত্র ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ১৯ জুন থেকে সাড়ে তিন মাসে আর কোনো গ্রেপ্তার হয়নি।

জজ ইমারগুট লিখেছেন, ‘প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

’
হোয়াইট হাউস জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। প্রেসিডেন্টের দফতর দাবি করেছে, সহিংস দাঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পর ফেডারেল সম্পদ ও কর্মীদের সুরক্ষার জন্য প্রেসিডেন্ট বৈধ ক্ষমতা প্রয়োগ করেছেন। এ কারণে উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব বলে আশা করি।


 
পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন সংবাদ সম্মেলনে বলেছেন, তার শহর শান্তিপূর্ণ এবং ট্রাম্পের দাবি সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ