২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

খুবিতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ক্লাস- পরীক্ষা বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৩:২০:৫২ অপরাহ্ন
খুবিতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ক্লাস- পরীক্ষা বর্জন

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটির দাবি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে, তবে ক্লাস বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নয় দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা। তবে শিক্ষার্থীদের দাবি ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক। এখনো যেহেতু পূজা শেষ হয়নি লক্ষ্মীপূজা রয়েছে।

 

 

 

চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর হাসান শাহরিয়ার জানান, "যেহেতু ৬ অক্টোবর (সোমবার) লক্ষ্মীপূজা রয়েছে প্রশাসনকে অনুরোধ করি, তাদের সাথে বারবার যোগাযোগ করি যে ছুটি বাড়ানো যায় কিনা। কিন্তু তারা আমাদের সাথে অসহযোগিতা করেছে বারবার ফোন দিলেও ফোন ধরেনি আমাদের। রেজিস্ট্রার স্যার শুধু বলেছেন, আমরা ইউজিসি থেকে বন্ধের কোনো চিঠি পাইনি।"

 

 

 

আরেক শিক্ষার্থী মুসান্না চৌধুরী বলেন, "আমাদের তরফ থেকে স্যারদের সাথে গতকাল রাত থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু স্যারদের পক্ষ থেকে কোনো রেসপন্স পাইনি। তাদের ফোন দেওয়া হয়েছে কিন্তু ফোন ধরেনি।"

 

 

এ বিষয়ে জানতে চাইলো চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী তাপস দাস বলেন, যেহেতু দুর্গাপূজার সাথেই অনেক লক্ষ্মীপূজার সম্পর্ক রয়েছে, সেহেতু প্রশাসন আর দু একদিন বাড়াতে পারত। কিন্তু তাদের সাথে যোগাযোগ করেও আমরা সাড়া পাইনি। এছাড়া আমাদের অনেক শিক্ষার্থীরা অনেক দূরে থাকে তারা কিভাবে যথাসময়ে আসবে?

 

চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা জানান, আমরা গত তিন দিন আগে থেকে বলে আসছি কিন্তু প্রশাসন থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এক পর্যায়ে ডি এস এ স্যারের সাথে কথা হয় যেহেতু উনি এ দায়িত্বে নেই তারপরও উনি জানান আমার কথা হয়েছে প্রশাসনের সাথে তারা পরীক্ষা সিটি এসাইনমেন্ট নিবে না ৯ অক্টোবর অব্দি।

 

 

এই পরিস্থিতিতেই আজ বিশ্ববিদ্যালয়ের 'TWO ONE' নামক ফেইসবুক পেইজ থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড.মো নাজমুস সাদাত জানান, "আমাকে তারা ফোন দিয়েছিলো, আমি কথা বলেছি। আমি তাঁদের দাবি শুনে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী ৯ তারিখ পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এমনকি কোনো সিটি, অ্যাসাইনমেন্টও হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি এখন দিতে পারব না। তবে ৯ তারিখ পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকবে, এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।"

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান জানান,আমরা ইউজিসি থেকে কোনো নোটিশ পাইনি।আমরা মন্ত্রণালয়ের বাইরে একটি কথাও বলতে পারি না।তারা(শিক্ষার্থীরা) অনুরোধ করেছে পরীক্ষা বন্ধ রাখার আমি আশ্বস্ত করেছি। তারা আমাকে ক্লাস বন্ধের কথা জানায়নি।

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ