২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মহাসড়কে গাড়ি থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ভাইরাল

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১০:২৫:৪৪ পূর্বাহ্ন
মহাসড়কে গাড়ি থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ভাইরাল

মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটেছে বলে দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। 

ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে একটি প্রাইভেটকারে ডাকাতি করছে একদল ডাকাত। তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

 
এ সময় গাড়ির দুই আরোহী হাত উঁচিয়ে অন্য গাড়ির আরোহীদের কাছে সাহায্য চাইতে দেখা যায়। সঙ্গে সঙ্গে রামদা দিয়ে তাকে আঘাত করে এক ডাকাত। এ সময় অন্য গাড়িগুলো না থেমে তাদের পাশ দিয়ে চলে যায়। তেমনই একটি গাড়ি থেকে ভিডিওটি ধারণ করা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ