২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় বিজিবি বিশেষ অভিযানে ১ মাদক কারবারি আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণপাড়ায় বিজিবি বিশেষ অভিযানে ১ মাদক কারবারি আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর।

আটক মাদক কারবারি হলেন মো. আবু তাহের (২৬)। তিনি উপজেলার উত্তর তেতাভূমি এলাকার বাসিন্দা।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়। এ সময় সীমান্তের কাছাকাছি সন্দেহজনকভাবে প্লাস্টিকের বস্তা হাতে হাঁটছিলেন আবু তাহের। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তা তল্লাশি করে ৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

 
প্রতিটি বোতলের লেবেলে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ লেখা ছিল।
বিজিবির দাবি, আটক যুবক সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প দামে মাদক সংগ্রহ করে কুমিল্লা শহরে বেশি দামে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন।

 

শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে মো. আবু তাহের (২৬) নামের ওই যুবককে আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে আসা এসব মাদক দেশের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই আমরা তাকে আটক করেছি।

 
আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ