২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

এক রাতে খামার থেকে ৮ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৫:০৮:১৪ অপরাহ্ন
এক রাতে খামার থেকে ৮ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক রাতে খামারির ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। আজ বৃস্পতিবার (২ অক্টোবর) শেষ রাতের ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামের আবদিয়া অ্যাগ্রো নামে একটি খামার থেকে গরুগুলো চুরি হয়।

এ ঘটনায় আজ সকালে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আবদিয়া এগ্রোর মালিক মো. আরিফ হোসেন সায়মন।

খামারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্রের চার সদস্য আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে খামারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

 
খামারে থাকা ৮টি ষাঁড় নীল রঙের একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় চোরচক্র।

 

খামারের কর্মচারী (পাহারাদার) আল-আমিন বলেন, ‘রাত ২টা পর্যন্ত আমি সজাগ ছিলাম। ২টার পর হঠাৎ ঘুমিয়ে পড়ি। সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে দেখি খামারের বেড়ায় মুড়ানো পর্দা খোলা অবস্থায় পড়ে আছে।

 
কাছে গিয়ে দেখি খামারের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি একটা গরুও নেই খামারে।’

 

খামারের  মালিক মো. আরিফ হোসেন সায়মন জানান, সকাল ৭টার দিকে খামারের পাহারাদার আল-আমিনের ফোনে তার ঘুম ভাঙে। দ্রুত খামারে  গিয়ে দেখেন সব গরু চুরি হয়ে গেছে।

 

 

তিনি বলেন, ‘খামারে থাকা ৮টি গরুর আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। অনেক কষ্ট করে আমি খামারটি গড়ে তুলেছিলাম।’ কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন খামারি সায়মন। তিনি চরনিখলা গ্রামের হারেস সরকারের ছেলে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল সরেজমিনে খামার পরিদর্শন করেছি।

 
খামারির অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজুর প্রস্তুতি চলছে। খামারির গরুগুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ