২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ভারতে পলাতক সাবেক এমপির বাড়িতে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৮:২৯:৫৫ অপরাহ্ন
ভারতে পলাতক সাবেক এমপির বাড়িতে আগুন
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। আজ বুধবার বিকেলের দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিক্ষুব্ধ লোকজন শহরের উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়। সেখান থেকে তারা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে যায়।


পরে তারা বাড়িটির নিচতলায় আবার আগুন দেয়।
জানা যায়, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর আরেক দফা পোড়ানো হয় বাড়িটি।


 
স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরী বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর আসেননি।

ঘটনাস্থলে উপস্থিত যুবক মেহেদী হাসান বলেন, ‘স্বৈরাচার ও তাদের দোসররা যেখানে আছে, সেসব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব; কাউকে ফিরে আসার সুযোগ যেন না দেওয়া হয়।


’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে জেনেছি।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ