গণমাধ্যম এখন আরো সংকুচিত হয়ে গেছে : মোস্তফা ফিরোজ
জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, ‘গণমাধ্যম মুক্ত-স্বাধীন করার ক্ষেত্রে গত এক বছরে সরকারের কোনো উদ্যোগ দেখিনি। তারা বলেনি যে, আপনারা যাকে খুশি তাকে ডাকতে পারেন কথা বলার জন্য আপনাদের নীতিমালা অনুযায়ী। নীতিমালা সব একইরকম আছে। কোনো পরিবর্তন হয়নি।
সম্প্রতি এক টক শোতে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মিডিয়া আরো ভীত সন্ত্রস্ত হয়েছে। কিছু চ্যানেল মবের শিকার হয়েছে। ফলে সবাই সংকুচিত হয়ে গেছে।
এই কারণে আর ঝুকিঁ নেয় না। যাদেরকে ডাকবে তারাও হয়তো আসতে চাইবে না। তারা আবার হত্যা মামলার আসামি। সেদিন দেখলাম মাহফুজ আলম বলছেন, প্রায় ২২৬ জন যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে।
এসব কারণে আটোমেটিক গণমাধ্যম এখন আরো সংকুচিত হয়ে গেছে।’
ফিরোজ বলেন, ‘গণমাধ্যম তাদেরকে ডাকতেও সাহস পায় না। ডাকলে যদি ধমক খায়। যদি উপদেষ্টার অফিস থেকে ফোন আসে। এসব ভয়ে তারা নিজে থেকে সেলফ-সেন্সরড হয়েছেন।
’
ফিরোজ আরো বলেন, ‘চ্যানেলগুলো এখন জাতীয় পার্টি হয়ে গেছে। তারা ক্ষমতা ছাড়া আর বাঁচতে পারে না। শেখ হাসিনা এমনভাবে এই চ্যানেলগুলোর অবস্থা করছে যে, এরা শুধু ক্ষমতা খোঁজে।’
কমেন্ট বক্স