২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে তিনটি বিষয় নজর কেড়েছে, নারী শিক্ষার বিষয় আপত্তিকর

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২৫:১৬ অপরাহ্ন
আফগানিস্তানে তিনটি বিষয় নজর কেড়েছে, নারী শিক্ষার বিষয় আপত্তিকর

সম্প্রতি আফগানিস্তান যান বাংলাদেশের সাতজন আলেম। তাঁরা হলেন মাওলানা আবদুল হামিদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

আট দিনের সফর শেষে গত বৃহস্পতিবার তাঁরা দেশে ফিরেছেন। তাঁরা কেন, কীভাবে আফগানিস্তান গেলেন, কী দেখলেন—এসব নিয়ে National Times24 এর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।


 

যুক্তরাজ্যভিত্তিক একটি সংস্থা আছে ‘প্রোস্পার আফগানিস্তান’ নামে। এর অধিকাংশ দায়িত্বশীল বাংলাদেশি বংশোদ্ভূত। তাঁরা বিভিন্ন দেশে মানবাধিকার নিয়ে কাজ করে। বিশেষ করে, বিপদগ্রস্ত মুসলিম বন্দীদের আইনি সহায়তা ও মানবিক সহায়তা দেওয়ার জন্য। যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে আফগানিস্তানকে নিয়ে কাজ করা তাদের বিশেষ আগ্রহ। সেই হিসাবে বিভিন্ন প্রতিনিধিদল নিয়ে তারা আফগানিস্তান ভিজিট করায়। ইতিমধ্যে লন্ডন থেকে ইসলামিক স্কলারদের দুটি প্রতিনিধিদল নিয়ে ভিজিট করিয়েছে। তাদের তৃতীয় প্রজেক্ট ছিল বাংলাদেশ থেকে আলেমদের একটি প্রতিনিধিদল নেওয়া। সেই হিসেবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা বলেছি, সফরটা যদি যথাযথ ও আইনগতভাবে হয়, সমস্যা যদি না থাকে, যেতে অসুবিধা নেই। তখন তারা আমাদের এখান থেকে ডেলিগেট তৈরি করে ওখানকার সরকারের সঙ্গে যোগাযোগ করে। সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে প্রসেসিং করে।
ওখানকার একটা নতুন মন্ত্রণালয় তারা করেছে ‘আমর বিল মা’আরুফ, ওয়াননাহয়ি আনিল মুনকার’। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। যার অর্থ হলো ‘সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ’ বিষয়ক মন্ত্রণালয়।

National Times24: কত দিনের সফর ছিল?
মামুনুল হক: ১৭ সেপ্টেম্বর গেলাম, ২৫ সেপ্টেম্বর রাতে ফিরলাম। আট দিনের মতো।

National Times24: আপনারা কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেখানে কার কার সঙ্গে সাক্ষাৎ হবে—এগুলো কি পূর্বনির্ধারিত ছিল?
মামুনুল হক: আমাদের আয়োজক সংস্থা হয়তো আগে থেকেই যোগাযোগ করে রাখছে। বিস্তারিত আমাদের সঙ্গে আগে আলোচনা হয়নি। তবে এটা আলোচনা হয়েছে যে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করব।
...

National Times24: সফরের পুরোটাই কি কাবুলকেন্দ্রিক ছিল?
মামুনুল হক: হ্যাঁ। খোস্তের বাইরে বাকি সবই কাবুলকেন্দ্রিক ছিল।

National Times24: আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী বিষয়ে কথা বললেন?
মামুনুল হক: আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছি, ওখানে বাংলাদেশের সঙ্গে কাজ করার কী সুযোগ আছে...

National Times24: কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ, আলোচনা হয়েছে?
মামুনুল হক: পররাষ্ট্রমন্ত্রী আমাদের বললেন যে ওআইসির অধিবেশনের সময় আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তাঁর কথা হয়েছে...

National Times24: আপনাকে যে দায়িত্ব দিল, আপনি কি সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করবেন?
মামুনুল হক: না, দায়িত্ব তো নয়। তাঁরা আমাদের অনুরোধ করেছেন...

National Times24: আফগান সফরে কোন বিষয়টা আপনাদের আকৃষ্ট করেছে বেশি?
মামুনুল হক: যেহেতু আমরা সবকিছুর ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করি...

National Times24: এই সফরের তিনটি উল্লেখযোগ্য দিক বলতে বলা হলে কী বলবেন?
মামুনুল হক: তিনটি জিনিস চোখে পড়ার মতো। এক নম্বরে নিরাপত্তা...

National Times24: কোন জিনিসটা খারাপ লেগেছে?
মামুনুল হক: একটা বিষয় আছে আপত্তিকর, সেটা হলো নারী শিক্ষা বা নারীদের শিক্ষার বিষয়ে...

National Times24: নারী শিক্ষা নিয়ে আপনারা কী বললেন, তারা কী বলল?
মামুনুল হক: শিক্ষা বিষয়ে আমরা কথা বলেছি...

National Times24: এই যে নারী শিক্ষা নিয়ে আপত্তির কথা বললেন, এটা কি আপনারা বলেছিলেন? কাকে বললেন?
মামুনুল হক: এটা আমরা একেবারে মানে একাধিক মন্ত্রণালয়ে বলেছি...

National Times24: আপনাদের এই সফর, সেখানকার মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা-সাক্ষাৎ নিয়ে কোনো সংশয়-সন্দেহ আছে বলে মনে করেন?
মামুনুল হক: আমরা মনে করি, এটা জুজুর ভয়...

National Times24: বাংলাদেশের কওমি মাদ্রাসা এবং আফগানিস্তানের তালেবানের একটা যোগসূত্রের কথা তো আছে। হয়তো কারও কারও আশঙ্কাটা সে কারণে।
মামুনুল হক: তালেবানি রাষ্ট্রের তো আমাদের এখানে কোনো প্রয়োজন নেই...

National Times24: বাংলাদেশের ব্যাপারে, বিশেষ করে সাম্প্রতিক ‘জুলাই গণ-অভ্যুত্থান’ সম্পর্কে তারা কিছু জানত?
মামুনুল হক: হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী (ডেপুটি মিনিস্টার) বলেছেন...

National Times24: আপনাদের টিমের সবাই কি প্রথমবার আফগানিস্তানে গেলেন?
মামুনুল হক: হ্যাঁ। মনে হয় সবাই প্রথম গেছেন।

National Times24: সর্বশেষ প্রশ্ন, আফগানিস্তানে যাওয়ার আগে সরকারের কোনো অনুমতি নিয়েছিলেন? বা ফেরার সময় বিমানবন্দরে কোনো প্রশ্নের মুখে পড়েছেন?
মামুনুল হক: আফগানিস্তানে যেতে আইনি কোনো বাধা নেই...

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ