২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সন্ত্রাস দমন আইনে আ.লীগের দুই সাবেক এমপিসহ গ্রেফতার ১৩

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন
সন্ত্রাস দমন আইনে আ.লীগের দুই সাবেক এমপিসহ গ্রেফতার ১৩


সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  গ্রেফতার দুই সংসদ সদস্য হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ