২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ১০:০২:২২ অপরাহ্ন
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ আজ রবিবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পূজার নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়।

সাক্ষাৎ শেষে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন। ডাকসুর পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি জোরদার, গোয়েন্দা কার্যক্রম শক্তিশালীকরণ এবং ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।


এ ছাড়া কিছু এলাকায় পূজামণ্ডপ ভাঙচুরের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উত্থাপিত হয়।


 
ডাকসু নেতৃবৃন্দ পূর্ববর্তী প্রতিমা ভাঙচুরের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা মনে করেন, দ্রুত বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব এবং পূজার পরিবেশ আরো নিরাপদ হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু প্রতিনিধিদের আশ্বাস দিয়ে জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং আজও একটি সভা রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ