২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর


দেশে সাত দিনের মাথায় আবারও ভূমিকম্প অনুভূত হলো। শনিবার বেলা ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় যশোরের মনিরামপুর উপজেলায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বার্তায় বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।

এ নিয়ে চলতি মাসে দেশে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ‌সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

আজ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সংবাদমাধ্যমকে বলেন, আজ ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।‌ এটি নিম্নমাত্রার ভূমিকম্প। মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ